মডেল তিশার ব্রেক-আপ হয়েছিলো ৪১ বার!

মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। তবে এ অভিনেত্রীর জীবনে কতবার ব্রেক-আপ হয়েছে জানেন? গুণে গুণে ৪১ বার।
প্রতিবারই বিচ্ছেদের পরই সিদ্ধান্ত নিয়েছেন আর প্রেম নয়। কিন্তু মন তো আর মানে না। কিছুদিন পরই মনে হয়েছে জীবনে নতুন কেউ এলে মন্দ কি?
৪১ বার বিচ্ছেদের অনলে দগ্ধ তিশা ব্রেক-আপের তালিকা নিয়ে বসেছেন। নতুন প্রেমিকের সঙ্গে চুক্তিও করেছেন। আর ব্রেক-আপ নয়।
তবে বিষয়টি বাস্তবে নয়। বরং হয়েছে নাটকে। এমনই এক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘দ্য ব্রেক-আপ লিস্ট’।
নাটকটি ভালোবাসা দিবসে প্রচার হবে। মজার গল্পের এই নাটকটির নির্মাতা রূপক বিন রউফ।এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন জোভান আহমেদ।
নাটক প্রসঙ্গে তানজিন তিশা বলেন, দু’তিন দিন আগে নাটকটির শুটিং শেষ হয়েছে। দারুণ একটি গল্প। আমার বিশ্বাস, দর্শক এটি দেখে বেশ মজা পাবেন। বিশেষ করে, প্রেমিকযুগল।
মডেল তিশার ব্রেক-আপ হয়েছিলো ৪১ বার!
Reviewed by sohel
on
11:52
Rating:
Reviewed by sohel
on
11:52
Rating:

